ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

ঝিনাইগাতীতে গাজা সহ গ্রেপ্তার -৬

তৌহিদুর রহমান , শেরপুর প্রতিনিধি :

শেরপুরের ঝিনাইগাতী থানা পুলিশের অভিযানে ৫০০গ্রাম গাজা সহ ৬ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাত সাড়ে ৯ ঘটিকার দিকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো ঝিনাইগাতী গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে মো. মেহেদী হাসান আক্তার (২৮), ভালুকা গ্রামের মো. আব্দুর রাজ্জাকের ছেলে মো. মানিক মিয়া(৩৯), রামেরকুড়া গ্রামের আলম মিয়ার ছেলে মো. রুহান মিয়া(২০) ,খৈলকুড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে মো. সাগর মিয়া(২৯), বাকাকুড়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মো. রিপু মিয়া(২২) এবং নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ উপজেলার গুদনাইল ধনগুড়া গ্রামের মৃত হারুন মিয়ার ছেলে মো. মনির হোসেন(৫৮)।

থানার সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. মনিরুল আলম ভুইয়া’র নির্দেশে এসআই এসআই আমিনুল, এএসআই রাফেল চাম্বুগং, মোস্তফা নাইমুর রহমান সহ সঙ্গীয় পুলিশ নিয়ে রবিবার দিবাগত রাত সাড়ে ৯ ঘটিকার দিকে উপজেলার গান্ধিগাঁও এলাকায় অভিযান চালিয়ে ৬গাজা ব্যবসায়ীকে আটক করে। আটকের পর পুলিশ তল্লাশী করে তাদের কাছ থেকে ৫০০গ্রাম গাজা উদ্ধার করে। এ ঘটনায় রাতেই মাদক আইনে আটককৃত ৬ ব্যক্তির নামে থানায় মামলা দায়ের করা হয়।

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল আলম ভুইয়া সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর সোমবার দুপুরে শেরপুর কোর্টে সোর্পদ করা হয়েছে।

লেখক