ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি করায় তিনটি দোকানকে জরিমানা

রাজবাড়ীঃ
রাজবাড়ী শহরে অভিযান পরিচালনা করে তিনটি দোকানকে জরিমানা করেছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ীর সহকারী পরিচালকের কার্যালয়। গতকাল সোমবার এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন রাজবাড়ী ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান। এতে সহযোগিতা করেন পৌরসভার স্বাস্থ্য পরিদর্শক মোজাম্মেল হোসেন, সহকারী উপপরিদর্শক (এএসআই) রফিকুল ইসলাম।
ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ীর সহকারী পরিচালকের কার্যালয় সূত্রে জানা যায়, দুপুর পৌনে ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজবাড়ী শহরের বিভিন্ন এলাকায় বাজার তদারক কার্যক্রম পরিচালনা করা হয়। দোকান তিনটি হলো শহরের স্টেশন রোডের এম এ সপ, আবির-ছাব্বির ফল ভান্ডার এবং ই-কাদেরীয়া স্টোর। মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে এম এ সপকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে ই কাদেরীয়া স্টোরকে ৫০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া পণ্যের মূল্য তালিকা যথাযথ ভাবে প্রদর্শণ না করার অপরাধে আবির-ছাব্বির ফল ভান্ডারকে ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ীর সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান। তিনি বলেন, একটিতে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি করার জন্য সংরক্ষণ করা হয়েছিল। একারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫১ ধারায় জরিমানা করা হয়েছে। অপরটিতে পণ্যের মূল্য তালিকা যথাযথ ভাবে টাঙানো থানায় ৩৮ ধারায় জরিমানা করা হয়েছে। এছাড়া শহরের আরও কয়েকটি প্রতিষ্ঠানকে সরকারি বিধিনিষেধ মান্য করে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়। জনস্বার্থে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

লেখক