ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

রাজবাড়ীর পাংশায় হাত পা বাধা অবস্থায় মিলল দ্বিতীয় শ্রেণীর নিখোঁজ ছাত্রের মরদেহ

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর চর এলাকা থেকে নিখোজের দুই দিন পর  আকাশ মোল্লা নামে এক স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত আকাশ মোল্লা পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের সেনগ্রাম এলাকার বাসিন্দা ভ্যান চালক নাসির মোল্লার ছেলে ও সেনগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছিলেন।
নিহত আকাশ মোল্লার মামা সুর্য জানান, গত শনিবার বিকাল ৪ টার দিকে আকাশের বাবা ভ্যান বাড়ীতে রেখে মাঠে ঘাস কাটতে যায়। এ সুযোগে আকাশ ভ্যান নিয়ে বাড়ী থেকে বের হয়ে যায়। এরপর সে আর ফিরে না আসায় পাংশা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
রাজবাড়ীর পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, সোমবার সকালে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পাংশা উপজেলার হাবাসপুর চর এলাকা থেকে নিখোজ হওয়া আকাশ মোল্লার  মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যপারে সন্দেহজনকভাবে একজনকে আটক করা হয়েছে। বাকি আইনগত প্রক্রিয়া চলমান আছে।

লেখক