ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

শিবগঞ্জে এরশাদুল হত্যাকান্ডে আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

মোহাম্মদ আলী উত্তরাঞ্চল প্রতিনিধি:

বগুড়ার শিবগঞ্জে চাঞ্চল্যকর এরশাদুল হত্যাকান্ডে জড়িত আসামিদের গ্রেফতারের দাবিতে সোমবার বিকেলে কিচক ইউনিয়নে মাদারগাচি গ্রামের সর্বস্তরের জনগণের অংশগ্রহণে খামটা বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। কিচক ইউনিয়নের মাদারগাছি গ্রামের ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি এরশাদুল ইসলামকে নৃশংস হত্যাকান্ডের সুষ্ঠ তদন্ত ও সকল আসামিদের অনতিবিলম্বে গ্রেফতারের দাবিতে সোমবার (১৩ ফ্রেব্রুয়ারি) বিকালে খামটা বাজারে স্থানীয় এলাকাবাসীর আয়োজনে ওই মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।এ সময় বক্তারা বলেন,আওয়ামীলীগ নেতা এরশাদুলকে মিনতি বেগম ও অন্যান্য আসামিরা পূর্ব পরিকল্পিত ভাবে বাসায় ডেকে নিয়ে পুরুষাঙ্গ কেটে দিলে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।এমন নৃশংস হত্যাকান্ড মেনে নেয়া যায় না। ঘটনায় ২জনকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু প্রকৃত ষড়যন্ত্রকারী ইন্ধনদাতা ও মুলহোতারা এখনো ধরা ছোঁয়ার বাহিরে।অনতিবিলম্বে তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।অন্যথায় বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবো বলে,বক্তারা হুশিয়ারি দেন।মানববন্ধন শেষে একটি বিক্ষোভ বের করা হয়।মিছিলটি খামটা বাজার এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে শেষ হয়। মানববন্ধনেবক্তব্য রাখেন,নিহতের ছেলে দুলাল আহমেদ,ভাই শাহিনুর ইসলাম,কিচক ইউপি সদস্য সোহেল রানা, আওয়ামীনেতা সামুছ উদ্দিন বুলু,কিচক ইউনিয়ন সেচ্ছাসেবকলীগ সভাপতি রাজু আহমেদ,শামীম প্রধান,তৌফিক হাসান সহ এলাকার হাজারো নারী পুরুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

লেখক