মোঃ সোহেল রানা ( বরগুনা )ঃ
বরগুনা জেলাধীন বেতাগী উপজেলায় মোকামিয়া ইউনিয়ন দ্বীন ইসলাম প্রচারের লক্ষ্যে সৌন্দর্য ও মনোরম পরিবেশে গড়ে ওঠা মোকামিয়া তানহা হিফজ কুরআন মাদ্রাসার বিভিন্ন বিভাগে শিক্ষার্থীদের ভর্তি করে থাকে । যাহার ধারাবাহিকতায় ২০২৩ ইং সকল বিভাগের শিক্ষার্থীদের নিয়ে আনন্দ ভ্রমণের ব্যবস্থা করে অত্র মাদ্রাসার পরিচালনা কমিটির পরিচালক বৃন্দ । ১৬ ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার সকালে অনুমানিক ৯ঃ০০ঘটিকার সময় দৃষ্টিনন্দন পর্যটন এরিয়া কাঁঠালিয়া উপজেলার ছইলারচর ও বিষ খালি নদীতে শেষ বিকেলে নদীর উতাল পাতাল ঢেউয়ের মোকামিয়া তানহা হিফজ মাদ্রাসার শিক্ষার্থীদের মনকে প্রশান্তি এনে দেয় ।
সাংবাদিকের প্রশ্নের উত্তরে অত্র মাদ্রাসার পরিচালক আলহাজ্ব মাওলানা মাসুম বিল্লাহ বলেন , মোকামিয়া তানহা হিফজ মাদ্রাসার সকল শিক্ষার্থীদের সাথে তাদের নিজ নিজ অভিভাবকদের নিয়ে যাওয়া হয়েছে কেননা এতে তারা নিজেদেরকে নিরাপদ মনে করবে বলে মাদ্রাসা কর্তৃপক্ষের দাবি ।
তিনি আরও জানান , মোকামিয়া তানহা হিফয মাদ্রাসা শুধু মোকামিয়া নয় তথা সমগ্র ব্যথায় উপজেলার শিক্ষার্থীরা ইসলামী নির্দেশনা মোতাবেক হেফজুল কোরআন ও নূরানী পদ্ধতিতে জীবনযাপন এর ক্ষেত্রে অনন্য ভূমিকা পালন করবে ।
অধিকাংশ শিক্ষার্থীদের অভিভাবকের মতামত , মোকামিয়া তানহা হিফজ মাদ্রাসার শিক্ষার্থীরা সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা পরিচালিত বলে তাদের তাদের নিরাপত্তার কোন কমতি নেই।এই রকম উদ্যোগকে সাধুবাদ জানিয়ে শিক্ষার্থীদের অভিভাবক ধন্যবাদ জানান, মোকামিয়া তানহা হিফয মাদ্রাসার সম্মানিত পরিচালক আলহাজ্ব মাওলানা মাসুম বিল্লাহ সহ মোকামিয়া তানহা হিফয মাদ্রাসার সফল হাফেজদের ।
সাংবাদিক মোঃ সোহেল রানা জানান, মোকামিয়া তানহা হিফয মাদ্রাসার পরিচালক সহ হাফেজগনদের অন্তরের অন্তস্তল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মনে করি প্রতিবছর যেন এইরকম আনন্দ ভ্রমণ শিক্ষার্থীদের মনোবিকাশ বাড়বে। কেননা মোকামিয়া তানহা হিফয মাদ্রাসাটি ভবিষ্যতে বরগুনা জেলার অন্যতম একটি দ্বীনি ইসলামিক প্রচারের ক্ষেত্রে অনন্য ভুমিকা পালন করবে।