রাজবাড়ীঃ
রাজবাড়ী সদর উপজেলার অভিযান চালিয়ে দুটি দোকানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টা থেকে বিকেল পৌনে ৪টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান। এসময় রাজবাড়ী পৌরসভা স্বাস্থ্য পরিদর্শক মোজাম্মেল হোসেন, থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবু জাফরের নেতৃত্বে একদল পুলিশ উপস্থিত ছিলেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালকের কার্যালয় সূত্রে জানা যায়, দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। প্রতিষ্ঠান দুটি হলো রাজবাড়ী পৌরসভার চরল²ীপুর গ্রামের নতুন বাজার মুরগী ফার্ম এলাকার মেসার্স ফ্যামিলি শপ ও মিজানপুর ইউনিয়নের বাগমারার সেলিম ভ্যারাইটিজ। দন্ডপ্রাপ্ত দোকানের মধ্যে মেসার্স ফ্যামিলি শপে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় করার উদ্দেশ্যে সংরক্ষণ করা হয়েছিল। অপরদিকে সেলিম ভ্যারাইটিজে প্রতিশ্রæত পণ্য যথাযথ ভাবে সরবরাহ করা হচ্ছিলো না। অভিযানে জরিমানা করা ছাড়াও সরকারি বিধি বিধান মেনে চলে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য সচেতন করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান বলেন, প্রতিষ্ঠান দুটিকে পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা তাৎক্ষণিক ভাবে আদায় করা হয়েছে। জনস্বার্থে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।