ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

মিরসরাই ক্যাফেকে ৫০ হাজার টাকা জরিমানা

নুর হোসেন- মিরসরাই উপজেলা প্রতিনিধিঃ

লাইসেন্স এবং অনুমোদনহীনভাবে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও বিক্রির দায়ে মিরসরাই ক্যাফেকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং এই ব্যাপারে সতর্ক করা হয়।

আজ সোমবার মোবাইল কোর্ট পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করেন মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।

মোবাইল কোর্ট চলাকালে স্কুল কলেজে ক্লাস চলাকালীন সময়ে ক্লাস ফাঁকি দিয়ে ক্যাফেতে বসে আড্ডা দেওয়ায় স্কুল ও কলেজের শিক্ষার্থীদের সতর্ক করা হয় এবং তাদের অভিভাবকদের এই ব্যাপারে খেয়াল রাখার জন্য অনুরোধ করা হয়। মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করে আনসার বাহিনী।

মোবাইল কোর্ট বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান জানান, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরির দায়ে মিরসরাই ক্যাফেকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

লেখক