ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

মিরসরাইয়ের করেরহাটে সড়ক দুর্ঘটনায় চালক নিহত হয়েছে

নুর হোসেন- মিরসরাই উপজেলা প্রতিনিধিঃ

সোমবার (২০ ফেব্রুয়ারী) বিকেল পৌনে ছয়টার দিকে ঢাকা টু খাগড়াছড়ি সড়কের মিরসরাইয়ের করেরহাট ইউনিয়নের গেড়ামারা (ফরেস্ট অফিস) চেক পোস্টের সামনে দাঁড়িয়ে থাকা খাগড়াছড়ি থেকে ঢাকা গামী ঝাড়ু বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-৩৩৮৫) ও তার সামনে দাঁড়িয়ে থাকা কাঠ বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-৭২৮৫)’কে একই লেনে পেছন থেকে দ্রুতগামী ইট বোঝাই মিনি ট্রাক (চট্টগ্রাম-ড-১১-০১২২) সজোরে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মিনি ট্রাকের চালক জিয়াউল হক (৪০) নিহত হয়। নিহত চালক জিয়াউল হক করেরহাট ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ফরেস্ট অফিস কাসেম মাজার এলাকার মৃত অলি আহমদের পুত্র এবং এক কন্যা ও এক পুত্র সন্তানের জনক।

নিহত চালক জিয়া’র লাশ রাত এগারোটা দিকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

লেখক