বিপুল ইসলাম আকাশ,সুন্দরগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধিঃ
অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে সুন্দরগঞ্জ প্রেসক্লাব।
মঙ্গলবার একুশের প্রথম প্রহরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন স্থানীয় এমপি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ-আল-মারুফ, সুন্দরগঞ্জ পৌর মেয়র আব্দুর রশিদ রেজা সরকার ডাবলু, সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন বুলু, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, দপ্তর সম্পাদক মিজানুর রহমানসহ প্রেসক্লাবের সদস্যগণ। পরে উপজেলা প্রশাসনের সাথে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন শেষে তাঁদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।