সুজন (বগুড়া) প্রতিনিধিঃ
আজ শুক্রবার ২৪/২/২৩ বাদ জু’মা বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। শিক্ষা সিলেবাস ২০২৩ ইং এ মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তক হতে ধর্ম ও জাতিসত্তা বিরোধী বিতর্কিত বিষয়সমূহ বাতিল, শিক্ষার সর্বস্তরের ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করার দাবীতে এবং দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধ্বগতির প্রতিবাদে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ শাজাহানপুর উপজেলা শাখার উদ্দেগ্যে- বিক্ষোভ মিছিল মাঝিরা বট তলাতে অনুষ্ঠিত হয়
উক্ত বিক্ষোভ মিছিলে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক শফিকুল ইসলাম শফিক, বিক্ষোভ মিছিলে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বগুড়া শাজাহানপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সালাম, উপস্থিত বক্তব্য দেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শাজাহানপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ সাকিবুল হাসান সহ আরো অনেকে।
বক্তরা দাবী জানান বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা থেকে ডারউইন এর থিওরি বাতিল করতে হবে। কারণ আমরা মুসলমান আমরা বানরের সন্তান না আমরা সবাই এক আদম (আ) এর সন্তান।
আরো বলেন, দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধ্বগতি কমাতে হবে।
চাল, ডাল, আলু ইত্যাদি সহ আরো নিতৃ-প্রয়োজনীয় দ্রব্যাদির দাম কমাতে হবে।
বক্তরা আরও বলেন, ইসলামী শিক্ষা নিয়ে আমরা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছি।