ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

নওগাঁর আত্রাইয়ে স্প্রিং টোনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠিত

নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে নাচে-গানে স্প্রিং টোন মিউজিশিয়ানস ব্যান্ড এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠিত হয়েছে,

পরিচিতি সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে গতকাল শুক্রবার ২৪ ফেব্রুয়ারি সন্ধার পরে উপজেলা পরিষদ মাঠে৷

স্প্রিং টোন মিউজিশিয়ানস ব্যান্ডের সভাপতি প্রদীপ সরকারের সভাপতিত্বে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

এসময় সাংস্কৃতির বিস্তারে উপজেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন আত্রাই প্রেস ক্লাব সভাপতি তপন কুমার সরকার, সহসভাপতি রুহুল আমীন, প্রভাষক মামুনুল হক, স্প্রিং টোন মিউজিশিয়ানস ব্যান্ডের প্রতিষ্ঠাতা পরিচালক আজিবুর রহমান উজ্জ্বল।

স্প্রিং টোন ব্যান্ডর সহসভাপতি গোলাম মর্তুজা লিটনের সঞ্চালনায় অন্যদের মধ্যে যুগ্ন সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, কোষাধ্যক্ষ সঞ্জিত নিয়োগি প্রমুখ সহায়তা কামনা করেন।
আলোচনা শেষে স্প্রিং টোন মিউজিশিয়ানস ব্যান্ডের শিল্পীদের পরিবেশনায় নাচে-গানের অনুষ্ঠান গভীর রাত পর্যন্ত গড়ায়।

লেখক