ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

বগুড়ায় পল্লী চিকিৎসক হয়ে ভুয়া ম্যাজিস্ট্রেট সেজে তল্লাশি করার সময়ে আটক

বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ার দুপচাঁচিয়ায় অজয় ওরফে সঞ্জয় কুমার (৩৮) নামের এক ভুয়া ম্যাজিস্টেটকে আটক করেছে পুলিশ।

রবিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে উপজেলার সিও অফিস বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।

দুপচাঁচিয়া থানার উপপরিদর্শক (এসআই) শাজাহান আলী জানান, অজয় দেবনাথ গতকাল রাতে নিজেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট (মাদক ও তামাক নিয়ন্ত্রণ সেল) পরিচয় দিয়ে বাসস্ট্যান্ডে থেমে থাকা যানবাহন ও বিভিন্ন ফলের দোকান তল্লাশি করছিলেন। তাঁর সঙ্গে পুলিশ না থাকায় স্থানীয় লোকজনের সন্দেহ হয়। তাঁরা থানায় খবর দিলে পুলিশ সেখানে পৌঁছে জিজ্ঞাসাবাদ করে। তখন অজয় দেবনাথ তাঁর ভিজিটিং কার্ড বের করে দেন। কার্ড দেখে পুলিশের সন্দেহ হলে তাঁকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে তিনি পেশায় একজন পল্লী চিকিৎসক বলে দাবি করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার জন্য যানবাহন তল্লাশি করছিলেন বলে পুলিশকে জানান অজয়।

পরে প্রতারনার অভিযোগে এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।
অজয় ওরফে সঞ্জয় দেবনাথ গাইবান্ধা সদর থানার চকবারুল বাদিয়াখালী গ্রামের সুকুমার দেবনাথের ছেলে।

আটক সঞ্জয় কুমারের কাছে পাওয়া আইডিতে লেখা রয়েছে, তার নাম এস এ অজয় কুমার দেবনাথ, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সিভিল), মাদক ও তামাক সেল, ৩৯তম বিসিএস প্রশাসন এবং রংপুর বিভাগীয় কার্যালয়ে কর্মরত রয়েছেন।

দুপচাঁচিয়া থানার এস আই শাজাহান জানান, আটক অজয় কুমার দেবনাথের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। প্রতারণার ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও তিনি জানান।

লেখক