ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

রাজবাড়ীতে বাল্যবিবাহ প্রতিরোধে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

 রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে মিডিয়া কর্মীদের সঙ্গে ‘বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭, বাল্যবিবাহ নিরোধ বিধিমালা ২০১৮, জেন্ডার সমতা ও শিশু সুরক্ষা’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে অফিসার্স ক্লাব মিলনায়তনে প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় ঢাকা আহ্ছানিয়া মিশনের উধ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু কায়সার খান। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সূবর্ণা রানী সাহা। কর্মশালায় জেলায় কর্মরত ২৫জন সংবাদকর্মী অংশগ্রহণ করেন। এতে বক্তব্য দেন নেজারত ডেপুটি কালেক্টও (এনডিসি) রফিকুল ইসলাম, ঢাকা আহ্ছানিয়া মিশনের জেলা সমন্বয়ক জেরিন আফরোজ, রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক খান মোহাম্মদ জহুরুল হক।
জনপ্রতিনিধিরা এবিষয়ে একটু সমস্যার মধ্যে থাকেন। কারণ তারাও আমাদের মতো মানুষ। তাদের সাধারণ মানুষের সঙ্গে থাকতে হয়, ভোটের রাজনীতিতে থাকতে হয়। তাদের পক্ষে বিয়েটা বন্ধ করা খুব কঠিন। আবার বিয়ে বাড়িতে রান্নাবান্না হয়ে গেলে তা বিয়ে ভাঙা খুব কঠিন কাজ। আমাদের সামাজিক বাস্তবতায় সবাই বুঝতে চায় না। মানুষ মনে করে মেয়েটির বিয়ে ভেঙে গেছে। এজন্য বিয়ের আগে বিষয়টি জানতে পারলে তা বন্ধ করা খুব সহজ হয়। বিশেষ করে যখন বাল্যবিবাহের কথা-বার্তা চলছে। এজন্য আমাদের জনপ্রতিনিধি ও সাংবাদিকদের এগিয়ে আসতে হবে। সবাই সম্মিলিত ভাবে চেষ্টা করলেই বাল্য বিবাহ রোধ করা সম্ভব।

লেখক