ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

ধাপেরহাটে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

শফিকুল ইসলাম সাগর, বিশেষ প্রতিনিধি গাইবান্ধা

আমি মোঃ আব্দুল কুদ্দুস পচা, পিতাঃ মোঃ সমেস উদ্দিন, গ্রামঃ মধ্য পাড়া,ডাকঘরঃ ধাপেরহাট, থানাঃ সাদুল্লাপুর, জেলাঃ গাইবান্ধা। আমি শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে বিগত ২০০২ সাল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একনিষ্ঠ কর্মী এবং শহীদ জিয়ার সৈনিক হিসাবে দলীয় কর্মকাণ্ডে অংশ গ্রহণ করে আসছি। বর্তমানে ধাপেরহাট ইউনিয়ন শাখার কৃষক দলের সভাপতি ও ইউনিয়ন বিএনপির সদস্য হিসাবে দায়িত্ব পালন করছি।

রাজনৈতিক ভাবে আমাকে হেয় প্রতিপন্ন করতে আমার অজান্তে কে বা কাহারা আমাকে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৬ নং ধাপেরহাট ইউনিয়ন শাখার ১ নং ওয়ার্ড কমিটিতে গত ২০১৫ সালে অর্থ সম্পাদক হিসাবে আমার নাম অন্তর্ভুক্ত করেছেন।

আমি অত্যন্ত দৃঢ়তার সহিত বলছি যে, ওয়ার্ড যুবলীগের ঐ কমিটির সাথে আমার পূর্বের কোন সম্পর্ক ছিলনা, বর্তমানেও কোন সম্পর্ক নাই।
আমি শহীদ জিয়ার সৈনিক হিসাবে আজীবন দলীয় কর্মকাণ্ডে অংশ গ্রহণ করে যেতে চাই। তাই, আমি উপরোক্ত বিষয়ে সাংবাদিক সম্মেলনের খবরটি আপনাদের পত্রিকার মাধ্যমে বিষয়টি দেশবাশীকে জানানোর জন্য আজকের এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছি।
অতএব, কলম সৈনিক ভাইয়েরা, আমার সম্মেলনের খবরটি স্ব স্ব পত্রিকায় প্রচার করে বাধিত করিবেন।

উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন – মাসুদ প্রামাণিক যুগ্ম আহবায়ক, জিয়া পরিষদ, গাইবান্ধা জেলা শাখা। সফিয়াজ্জামান আহবায়ক, সাদুল্লাপুর উপজেলা কৃষক দল। আব্দুল্লাহ আল-মামুন নিঠু, যুগ্ম আহবায়ক, সাদুল্লাপুর উপজেলা কৃষক দল। মাসুদ শেখ, যুগ্ম আহবায়ক, ধাপেরহাট ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি। শহিদুল ইসলাম, সদস্য, ধাপেরহাট ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি। নজরুল ইসলাম বিএনপি নেতা, আমিনুল ইসলাম ও রিপন প্রমূখ।

লেখক