ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

রাজবাড়ীতে পপসম্রাট আজম খানের জন্মদিন উদযাপিত

রাজবাড়ীতে এক সময়ের জনপ্রিয় পপ সম্রাট বীর মুক্তিযোদ্ধা আজম খানের জন্মদিন উপলক্ষে পপ সংগীত ও কেক কাটার আয়োজন করা হয়।

২৮ শে ফেব্রুয়ারী মঙ্গলবার সন্ধ্যায় রাজবাড়ী শহরের পান্না চত্ত্বর ইউমার্কেট গ্রাউন্ডে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন, রাজবাড়ীর কৃতি সন্তান পপ সংগীত শিল্পী লেবু আজম, সংগীত শিল্পী সালসাবিল জন, সংগীত শিল্পী শানু,সংগীত শিল্পী ফকির রুবেল, বাদ্যযন্ত্রে ছিল নিকোলাস, তন্ময়, জলসা প্রমূখ।

সন্ধ্যা থেকে শুরু হয় সংগীত পরিবেশন নানা গানে মাতিয়ে রেখেছিলেন শিল্পীরা। সংগীত পরিবেশন শেষে কেক কাটার আয়োজন করা হয়। কেক কাটায় উপস্থিত ছিলেন সংগীত শিল্পী লেবু আজমের মা সহ শিল্পীরা।

লেখক