ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে দই খেলো ৩০০ শিক্ষার্থী

রাজবাড়ীঃ
রাজবাড়ীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে গতকাল মঙ্গলবার দুপুরে একটি বিদ্যালয়ের ৩০০ শিক্ষার্থীকে দই খাওয়া হয়েছে। জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে স্কুল ফিডিং কর্মসূচির অংশহিসেবে শিক্ষার্থীদের দই খাওয়ানো হয়।
বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টি চাহিদা পূরণ, সুষম খাদ্যের উপকারিতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, দুগ্ধ ও দুুগ্ধজাত বিভিন্ন খাদ্য পণ্যের প্রতি শিক্ষার্থী এবং অভিভাবকদেও আগ্রহী করতে এই কর্মসূচির আয়োজন করা হয়।
বিদ্যালয়ের নাম সিলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটি রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের সিলিমপুর গ্রামে অবস্থিত। দই খাওয়ানো কর্মসূচির উদ্বোধন করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও রাজবাড়ী জেলা আওয়ামীলীগের জ্যেষ্ঠ সহসভাপতি কাজী কেরামত আলী। বিদ্যালয় প্রাঙ্গনে উদ্বোধন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রাণি সম্পদ কর্মকতা ফজলুল হক সরদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা খায়ের উদ্দিন আহমেদ। স্বাগত বক্তব্য দেন সিলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনায়েতুর নেছা। এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বিদ্যালয়ের ৩০০ শিক্ষার্থীকে দই খাওয়ানো হয়।
বক্তারা বলেন, এই সরকার শিশু বান্ধব সরকার। সরকার বছরের প্রথম দিনে শিশুদের হাতে নতুন বই তুলে দিচ্ছে। শিশুদের বিদ্যালয়ে আগ্রহী করতে বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে। টিফিনের জন্য পাইলট প্রকল্প হাতে নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সব প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে এই কর্মসূচি হাতে নেওয়া হবে।

 

লেখক