ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

ঝিনাইগাতীতে পুলিশের অভিযানে ৩ জুয়ারী গ্রেপ্তার

তৌহিদুর রহমান , শেরপুর প্রতিনিধি :

শেরপুরের ঝিনাইগাতী থানা পুলিশের অভিযানে ৩ জুয়ারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৮ ফেব্রুয়ারি মঙ্গলবার িদবাগত রাত সাড়ে ১১ ঘটিকায় উপজেলার গান্ধিগাঁও এলাকা থেকে তাদেরকে জুয়া খেলারত অবস্থায় গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরক হলেন, উপজেলার কাংশা ইউনিয়নের গান্ধিগাঁও গ্রামের জদু মিয়ার ছেলে লিটন মিয়া(২৫), নায়েব আলীর ছেলে মোক্তার হোসেন (৩৪), ময়নালের ছেলে বিজয়(১৮)।

থানার সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. মনিরুল আলম ভুইয়া’র নির্দেশে এসআই তোফাজ্জল হোসেন, এসআই ফজলুল করিম সহ সঙ্গীয় পুলিশ নিয়ে অভিযান চালিয়ে ওই ৩জুয়ারিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পুলিশ উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায়।

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. মনিরুল আলম ভুইয়া সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত জুয়ারীদের বিরুদ্ধে মামলা দায়েরের পর বুধবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য যে, ওসি মো. মনিরুল আলম ভুইয়া ঝিনাইগাতী থানায় যোগদানের পর থেকেই মাদক ও জুয়ার বিরুদ্ধে জিহাদ ঘোষনা করেন। এরই ফলশ্রুতিতে একের পর এক জুয়ারী ও মাদক কারবারিরা গ্রেপ্তার হচ্ছে। যে কারণে উপজেলাবাসী জনবান্ধব এই ওসিকে সাধুবাদ জানিয়েছেন।

লেখক