ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

মিরসরাইয়ে দূষিত পোল্ট্রি বর্জ্য এবং দূষিত পানি খালে ফেলে পরিবেশ দূষণের দায়ে ২ লক্ষ টাকা জরিমানা

নুর হোসেন- মিরসরাই উপজেলা প্রতিনিধিঃ

মিরসরাইয়ে দূষিত পোল্ট্রি বর্জ্য এবং দূষিত পানি খালে ফেলে পরিবেশ দূষণের দায়ে একটি প্রতিষ্ঠানকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার কাটাছড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের তেমুহানী এলাকার মোবাইল কোর্ট পরিচালনা করেন মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।

এসময় মা মনি পোল্ট্রি ফার্মস নামক প্রতিষ্ঠান থেকে দূষিত পোল্ট্রি বর্জ্য এবং দূষিত পানি খালে ফেলে পরিবেশ দূষণের দায়ে ২ লক্ষ টাকা জরিমানা করা হয় এবং প্রতিষ্ঠানটিকে পোল্ট্রি বর্জ্য যাতে খালের পানিতে না ফেলে সে ব্যাপারে সতর্ক করা হয়। এছাড়া প্রতিষ্ঠানটিকে দূষিত পানির লাইন বন্ধ করা ও নিজস্ব বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলার জন্য ১ মাসের সময় দেওয়া হয়।

অভিযানকালে একই এলাকায় এস বি সুইটস নামের একটি মিষ্টির কারখানাকে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদনের দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনায় জোরারগঞ্জ থানা পুলিশ এবং আনসার বাহিনী সহায়তা করে।

অভিযান প্রসঙ্গে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান জানান, পরিবেশ দূষণের দায়ে একটি পোল্ট্রি ফার্মকে ২ লক্ষ টাকা এবং একটি মিষ্টি তৈরির কারখানাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

লেখক