শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ
একে অপরের হাত ধরি সবাই সবাইকে সহযোগিতা করি এটি একটি স্বেচ্ছাসেবী সংগঠন ক্ষুদ্র কল্যাণ সংগঠনের উদ্যোগে ৩ মার্চ (শুক্রবার) দুপুর ২ ঘটিকায় আমরুল ইউনিয়ন (০৯) রাধানগর (০৫) কর্মী সমাবেশ ও ছাগল দান করা হয়।
উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন মোঃ এ কে এম শামসুল হক (শিক্ষক নগর আজিরন রাবেয়া মহিলা আলিম মাদ্রাসা, বিশেষ অতিথি মোঃ আতাউর রহমান (ইমাম রাধানগর কেন্দ্রীয় জামে মসজিদ), মোঃ আবিদুর রহমান টুকু সরকার, মোঃ রফিকুল ইসলাম কালাম (শিক্ষক নগর আজিরন রাবেয়া মহিলা আলিম মাদ্রাসা), মোঃ বাপ্পি সাকিদার রাজ (সিনিয়র সহ-সভাপতি স্বপ্নের সিঁড়ি সংগঠন), মোঃ আব্দুর রহিম (বিশিষ্ট ব্যবসায়ী), মোঃ মুক্তার সরকার (সাবেক মেম্বার) মোঃ মতিউর রহমান মতি (বিশিষ্ট ব্যবসায়ী), মোঃ আব্দুল কুদ্দুস সাকিদার (ইমাম রাধানগর জামে মসজিদ), মোঃ হাফিজুর রহমান, মোঃ মন্তেজার প্রামানিক।
ক্ষুদ্র কল্যাণ সংগঠনের সভাপতি মোঃ আব্দুল ওয়াহাব (ইঞ্জিনিয়ার), সহ-সভাপতি মোঃ আব্দুল খাবির (বিশিষ্ট সমাজসেবক), ক্রিড়া সম্পাদক মোঃ সোহেল রানা হেলাল, সদস্য,মোঃ মামুনুর রশিদ মামুন (শিক্ষক উম্মুল কোরা একাডেমী), মোঃ জান মাহমুদ, মোঃ আল আমিন, মোঃ জহুরুল ইসলাম, মোঃ শামীম হোসেন, মোঃ আব্দুল আলিম (বিশিষ্ট সমাজসেবক), মোঃ সজিব হোসেন, মোঃ রিফাত হোসেন, মোঃ হাসিবুল হাসান শান্ত, মোঃ ইমতিয়াজ পায়েল, মোঃ ফাহিম আহমেদ, মোঃ ইমরান হোসেন, মোঃ শরিফুল ইসলাম, মোঃ নয়ন প্রামানিক, মোঃ সামিউল ইসলাম সাব্বির মোঃ নাঈম ইসলাম ও অনেক সদস্যবৃন্দ।
সভাপতি মোঃ আব্দুল ওয়াহাব (ইঞ্জিনিয়ার) বলেন ক্ষুদ্র কল্যাণ সংগঠন এটি একটি অরাজনৈতিক সংগঠন। দল মত নির্বিশেষে আমরা এই সংগঠনে কাজ করে থাকি। আমাদের সংগঠনের প্রধান লক্ষ্য গরিব ও দুস্থ মানুষ কে সাহায্য করা। অসহায় মানুষকে ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়া। প্রতিটা ঘরে ঘরে বৃদ্ধাশ্রম গড়ে তোলা। তিনি সংগঠনের সকল সদস্য বৃন্দদের কে আন্তরিকভাবে অভিনন্দন জানান। কর্মী সমাবেশ শেষে রাধানগর গ্রামে মোঃ মুরাদ হোসেন কে ছাগল দান করা হয়।