ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাঙ্গুনিয়ায় দুর্বৃত্তের ছুরির আঘাতে এনজিও কর্মী চম্পা চাকমার মৃত্যু

এম এস শ্রাবণ মাহমুদ স্টাফ রিপোর্টার।

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কিস্তির টাকা পরিশোধ নিয়ে কথা কাটাকাটির জেরে এক বেসরকারি সংস্থার (এনজিও) কর্মকর্তাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।

(রোববার)০৫/০৩/২৩ রাত সোয়া আটটার দিকে রাঙ্গুনিয়াউপজেলার হোসনাবাদ,ধামাইরহাট লালানগর এলাকায় এ ঘটনা ঘটে।নিহত চম্পাচম্পা চাকমা। বয়স ২৬ বছর। ৫ নম্বর বন্দুক ভাঙ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ছাক্রাছড়ি গ্রামের এলাকার বাসিন্দা।শান্তিময়চাকমার মেয়ে। রাঙ্গুনিয়া বেসরকারি সংস্থা পদক্ষেপে সহকারী ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন চম্পা।পুলিশের ভাষ্য, মাস দুয়েক আগে ওই এলাকার এনাম নামের এক ব্যক্তি, বোনের মাধ্যমে বেসরকারি সংস্থা পদক্ষেপ থেকে এক লাখ টাকা ঋণ নিয়েছিলেন।ঋণের বিপরীতে নির্দিষ্ট সময়ে মাসিক কিস্তি পরিশোধ না করায় সম্প্রতি এনামের সঙ্গে চম্পার কথা কাটাকাটি হয়।এতে ক্ষুব্ধ হয়ে রোববার রাতে ছুরি নিয়ে লালানগরের ধামাইরহাটে চম্পার অফিসের নিচে অপেক্ষা করতে থাকেন এনাম।রাত সোয়া আটটার দিকে চম্পা অফিস থেকে নেমে আসলে আরেক দফা কথা কাটাকাটি হয় তাদের।এক পর্যায়ে চম্পাকে ছুরি আঘাত করে পালিয়ে যান এনাম।রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মিল্কি বলেন ,ছুরি দিয়ে চম্পার গলায় আঘাত করেন এনাম।ক্ষত খুব বেশি বড় না হলেও তার শ্বাসনালী কেটে যায়।গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লেখক