মোহাম্মদ আলী উত্তরাঞ্চল প্রতিনিধি:
র্যাব-১২, বগুড়া ও র্যাব-১৫ কক্সবাজার এর যৌথ অভিযানে বগুড়ার সারিয়াকান্দিতে চাঞ্চল্যকর ৩য় শ্রেণীর স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় মূল ধর্ষক মোঃ শামিম হোসেনকে (৩৫) গ্রেফতার করেছে র্যাব সদস্যরা।গতকাল রাতে কক্সবাজারের সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে ওই ধর্ষককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ধর্ষক বগুড়ার সারিয়াকান্দি পৌর এলাকার ১ নং ওয়ার্ডের হিন্দুকান্দি গ্রামের মোঃ আফজাল হোসেনের ছেলে। উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারি বগুড়ার সারিয়াকান্দি উপজেলার পারতিতপরল গ্রামের ৩য় শ্রেণীর এক স্কুল ছাত্রী নদীতে গোসল করতে গেলে ধর্ষক মোঃ শামীম হোসেন ফুসলিয়ে ভিকটিমকে নদীর পাশে একটি ভুট্টার জমিতে নিয়ে যায় এবং জোড়পূর্বক ধর্ষণ করে। পরে শিশুটি গুরুতর অসুস্থ হলে তাকে সু-চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। ঘটনাটি স্থানীয়দের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার গুরুত্ব অনুধাবন করে র্যাব তার ছায়া তদন্ত শুরু করে এবং র্যাবের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে কক্সবাজার সদর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।র্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন আটককৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়ার সারিয়াকান্দি থানায় সোপর্দ করা হয়েছে।