ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

যশোরে একইসঙ্গে তিন সন্তানের জন্ম লাভ

খুলনা বিভাগীয় প্রধানঃ

যশোরে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়ে আলোড়ন সৃষ্টি করেছেন সুমী বেগম (২৪) নামে এক গৃহবধূ। তিন নবজাতকের মধ্যে দুটি কন্যা ও একটি পুত্র সন্তান রয়েছে।
শুক্রবার সন্ধায় যশোর যশোর শহরের প্রাণ কেন্দ্র একতা হাসপাতালে তিন সন্তান প্রসব করেন ওই গৃহবধূ।
সুমী বেগম যশোরের শার্শা উপজেলার আমলাই গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী। বিয়ের তিন বছর পর তিন সন্তান একসঙ্গে পেয়ে খুশি হাবিবুর রহমান ও সুমী বেগম দম্পতি।
হাসপাতাল সূত্রে জানা যায়, গৃহবধূ সুমী বেগম শুক্রবার সন্ধায় যশোর একতা হাসপাতালে ভর্তি হন। পরে অপরেশনের মাধ্যমে সন্ধা ৭টা ৩০ মিনিট থেকে ৮টা ৩০ মিনিটের মধ্যে তিনটা সন্তান প্রসব করেন তিনি।
যশোর একতা হাসপাতালের ডা. ইলা মন্ডল বলেন, সুমী বেগম প্রসব ব্যাথা নিয়ে ভর্তি হন।পরে অপরেশনের মাধ্যমে তিন সন্তানের জম্ম হয়।সন্তান তিনটার মধ্যে দুটি কন্যা ও একটি পুত্র সন্তান।শিশু তিনটি এবং তাদের মা বর্তমানে সুস্থ আছেন বলে জানিয়েছেন তিনি।
এ ব্যাপারে সুমী বেগম বলেন, আমি সুস্থ আছি। আল্লাহ আমাকে তিনটি সন্তান দান করেছেন।
নবজাতকদের বাবা হাবিবুর রহমান আনন্দ আপ্লুত হয়ে বলেন, আশা করি তিন সন্তান লালন-পালনে কোনো সমস্যা হবে না। আল্লাহ সুস্থ রাখলে পরিবারের সবাই মিলে লালন-পালন করব।দেশবাসীর কাছে সন্তানদের জন্য দোয়াও চেয়েছেন।

লেখক