ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

বিজলী গ্লোড ক্লাব ফুটবল টুর্ণামেন্টে ২য় বার চ্যাম্পিয়ান ‘‘অভিনন্দন ক্লাব

নুর হোসেন- চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

মীরসরাই উপজেলার ০৬নং ইউনিয়নের আবুরহাটের বিজলী ক্লাব কর্তৃক আয়োজিত বিজলী গ্লোড ক্লাব ফুটবল টুর্ণামেন্টের ৪র্থ আসরের খেলা সম্পন্ন হয়। উক্ত খেলায় ১ম রাউন্ড থেকে নান্দনিক খেলা দর্শকদের উপহার দিয়ে ফাইনালে উঠে ইয়ং স্টার মুহুরি প্রজেক্ট বনাম অভিনন্দন ক্লাব। দুই দলে আক্রমণাত্মক খেলা শেষে ট্রাইব্রেকারে জয় লাভ করে অভিনন্দন ক্লাব। বিজলী ক্লাবের ৪র্থ আসরে জয়ের মাধ্যমে ২য় বার চ্যাম্পিয়ন ট্রফি ঘরে তুলেন অভিনন্দন ক্লাব।
অভিনন্দন ক্লাব মীরসরাই উপজেলার ০৫নং ওচমানপুর ইউনিয়নের মুহুরি প্রজেক্ট এলাকার একটি সামাজিক সংগঠন। ইতিমধ্যে মীরসরাই প্রান্তরে খেলাধুলার অংশগ্রহণের মাধ্যমে তরুণদের প্রতিভা উন্নতির ভূমিকা রাখছে।
এছাড়া অভিনন্দন ক্লাবের সভাপতি বলেন- তরুনরা খেলায় মগ্ন হয়ে খারাপ কাজ থেকে বিরত থাকার জন্য অভিনন্দন ক্লাব মীরসরাই প্রতিটি খেলায় অংশগ্রহণ করার চেষ্টা করছে। খেলা অংশগ্রহন করে ভালো খেলে দর্শকদের যেমন আনন্দ দিচ্ছে ঠিক তেমনি অভিনন্দন ক্লাবের চ্যাম্পিয়ন ট্রফি তুলতে পারছে।

লেখক