ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

সাদুল্লাপুরে বিষাক্ত সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

শফিকুল ইসলাম সাগর বিশেষ প্রতিনিধি গাইবান্ধাঃ

গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের হিংগারপাড়া গ্রামের আজাদুলের স্ত্রী সাথী বেগম ভুট্টা ক্ষেতে সেচ দিতে গিয়ে বিষাক্ত সাপের কামড়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।

জানা যায়- গত ১৪ মার্চ মঙ্গলবার দুপুরের দিকে সাথী বেগম তার ভুট্টার জমিতে সেচ দিতে যায়। এসময় গর্তে থাকা একটি বিষধর সাপ তার হাতে কামড় দেয়। এরপর চিকিৎসার জন্য স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যাওয়া হয়। তার অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৬ মার্চ ভোর বেলা সাথী বেগম মারা যান। এমন ঘটনা সত্যিই খুবই দুঃখজনক। সাথী বেগমের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

এ ব্যাপারে ধাপেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল কবির মিন্টু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাথী বেগম উপজেলার ধাপেরহাট ইউনিয়নের হিংগার পাড়া গ্রামের আজাদুল ইসলামের স্ত্রী।

লেখক