ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

ঝিনাইগাতীতে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

মো : আতিকুর রহমান খান,ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি :

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।

এ উপলক্ষে সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, ঝিনাইগাতী থানা, উপজেলা আওয়ামীলীগ, বীর মুক্তিযোদ্ধা সহ শিক্ষা প্রতিষ্ঠান ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

দেশ ও জাতির মঙ্গল কামনা করে বঙ্গবন্ধুর শহিদ পরিবারের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

পরে উপজেলার হল রুমে উপজেলা নির্বাহী অফিসার ফারুক আল মাসুদের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বঙ্গবন্ধুর আত্মজীবনী এবং শেখ রাসেলের স্মৃতি তুলে ধরে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস,এম,এ ওয়ারেজ নাইম,সহকারী কমিশনার ভূমি আশরাফুল কবীর, ওসি মনিরুল আলম ভূইয়া, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের প্রমুখ।

সূবিধা জনক সময়ে গীর্জা মন্দিরে প্রার্থনা ও জুম্মা নামাজ শেষে বঙ্গবন্ধুর জীবিত পরিবারের দীর্ঘায়ু ও শহিদদের শান্তি কামনা করে বিশেষ মোনাজাত শেষে উপজেলার সামনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

লেখক