ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

শেরপুরের শ্রীবরদীতে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

তৌহিদুর রহমান , শেরপুর জেলা প্রতিনিধি :

“বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদক, জুয়া, ইভটিজিং, নারী নির্যাতন, বাল্যবিবাহ, পানিতে ডুবে এবং বিদ্যুৎস্পৃষ্টে অপমৃত্যু প্রতিরোধে শ্রীবরদী উপজেলার প্রত্যন্ত অঞ্চলে সচেতনামূলক বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৯ শে মার্চ বুধবার বিকেলে শ্রীবরদী উপজেলার গড়জরিপা ইউনিয়নের চাউলিয়া মাদ্রাসা মাঠে এ বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।

শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার বিশ্বাসের সভাপতিত্বে শ্রীবরদী থানার আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার আবু বক্কর সিদ্দিক (প্রশাসন), সহকারি পুলিশ সুপার রায়হানা ইয়াসমিন (নালিতাবাড়ী সার্কেল)। এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, গড়জরিপা ইউপি চেয়ারম্যান এমএ জলিল, বীরমুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ প্রমূখ।

শ্রীবরদী থানার ওসি (তদন্ত) নাঈম মো. নাহিদ হাসানের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো কামরুজ্জামান বিপিএম বলেন, আমি শেরপুর জেলায় যোগদান করে জুয়া ও মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। মাদকের সাথে কারো কোনভাবে সম্পৃক্ততা থাকবেনা সেটা পুলিশ সদস্য হোক, রাজনৈতিক বা অন্য যে কেউ মাদকের সাথে সম্পৃক্ত হলে চরম মূল্য দিতে হবে।

এসময় বিট পুলিশিং সমাবেশে স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগণ, স্থানীয় জনসাধারণ, জনপ্রতিনিধি, স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, মসজিদের ইমাম, সনাতন ধর্মাবলম্বী, স্থানীয় ব্যবসায়ী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

লেখক