ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

বেতাগীতে ভিজিএফের ১০০ বস্তা চাল জব্দ

মোঃ সোহেল রানা  (বরগুনা)ঃ

বরগুনার বেতাগীতে অভিযান চালিয়ে সরকারি ভিজিএফের ১০০ বস্তা চাল জব্দ করা হয়েছে। উপজেলার সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কবির হাওলাদারের বাড়ি থেকে এসব চাল জব্দ করা হয়।

আজ রোববার (০২ এপ্রিল) রাতে বেতাগী মৎস্য কর্মকর্তা সমাপ্তি সাহা এ অভিযান পরিচালনা করেন।

সমাপ্তি সাহা বলেন, জাটকা নিষিদ্ধকালীন সময়ের মোকামিয়া ইউনিয়নের জেলেদের জন্য বরাদ্দকৃত ভিজিএফের চাল একটি ঘরে মজুদ রাখা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কবির হাওলাদারের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভিজিএফের সরকারি ১০০ বস্তা চাল জব্দ করা হয়। জব্দকৃত চাল বেতাগী থানায় জমা রাখার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

এ বিষয়ে মোকামিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী জালাল আহমেদ বলেন, ‘ওই চাল ইউনিয়ন পরিষদের রাখতে গেলে অতিরিক্ত পরিবহন খরচ লাগত। জনগণের কথা বিবেচনা করে এই চাল এখানে রাখা হয়েছে। সকলের সুযোগ সুবিধার কথা বিবেচনা করে আমি চেয়ারম্যান হিসেবে এই চাল এখানে রাখতে বলেছি।

বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সুহৃদ সালেহীন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সরকারি চাল উদ্ধারে মৎস্য কর্মকর্তাকে পাঠাই। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

লেখক