সুজন মিয়া,শাজাহানপুর বগুড়া প্রতিনিধিঃ
অদ্য ০৩/০৪/২০২৩ খ্রী: শেরপুর হাইওয়ে থানা, বগুড়া রিজিয়ন কর্তৃক দিবাকালীন টহল ডিউটি পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য পরিবহনের সংবাদ পেয়ে বগুড়া হাইওয়ে রিজিয়ন এর সন্মানিত পুলিশ সুপার মহোদয় এর নির্দেশে এসআই(নি:) মো: ফরিদুজ্জামান এর নেতৃত্বে সার্জেন্ট মাসুদ রানা, এএসআই আমিরুল ইসলাম, কনস্টেবল সুমন রেজা, রবিউল ও ফজলুর রহমান সহ দুপুর ১২.১০ ঘটিকায় রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী বাস শেরপুর ফুডভিলেজ হোটেলের সামনে হানিফ পরিবহন এর বাস নং- ঢাকা মেট্রো-ব-১৪-৮৩০৩ গাড়িতে তল্লাশি চালিয়ে গাড়ির ভিতরের বাংকার হইতে একটি ব্যাগ হতে ৪০ বোতল ও অপর একটি কালো রঙ এর স্কুল ব্যাগ হতে ২৪ বোতল সহ মোট ৬৪ টি বোতল ফেনসিডিল মালিকানাবিহীন অবস্থায় জব্দ করা হয় যাহার আনুমানিক বাজার মূল্য ৫২,২০০/-উক্ত বিষয়ের জিজ্ঞাসাবাদে শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত ইনচার্জ উপ-পুলিশ পরিদর্শক মো: ফরিদুজ্জামান দৈনিক বার্তা টেন নিউজকে জানান,উদ্ধারকৃত ফেনসিডিল জব্দ করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।জনস্বার্থে তল্লাশি চলমান থাকবে।