গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার কুঠিবাড়ী চত্বর থেকে প্রাণ, তীর, মদিনা, বসুন্ধরা, এসিআই, আকবরিয়া, শ্যামলী, এশিয়া ও ইত্যাদি ব্যান্ডের ২১৬ ধরনের ভোগ্য পণ্যের নকল মোড়ক ও মালামালসহ জয়নাল আবেদীন নামে একজনকে আটক করে কারাদন্ড ও অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। আটককৃত ব্যাক্তি গুমানীগঞ্জ ইউ’পির বালুপাড়া গ্রামের মৃত আবু বক্করের ছেলে।
জানা গেছে, গত ৯ এপ্রিল বিকেলে গোবিন্দগঞ্জ বাজার এলাকায় আকবরিয়া ব্যান্ডের এলিট পণ্য হিসেবে খ্যাত সিক্স সিস্টার ঘিয়ে ভাজা লাচ্চা সেমাই (৭০০ টাকার পরিবর্তে ১৮০ টাকা) বিক্রয়ে সন্দেহ হলে তাদের একটি টিম কৌশলে কম মূল্যের ওইসব পণ্যের অর্ডার করে জয়নাল আবেদীনের কাছে। তিনি ওইসব নকল পণ্য এনে দিলে তাকে আটক করে থানা পুলিশে দেয়া হয়। আটক ব্যক্তিকে নিয়ে পুলিশ উপজেলা সহকারী (ভূমি) কমিশনার আব্দুল্লাহ বিন শফিকের সহায়তায় পৌরসভার কুঠিবাড়ীতে তার বাসায় অভিযান চালিয়ে নকল পণ্য ও মোড়ক উদ্ধার করে ধব্বংস করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ বিন শফিক জানান, আকবরিয়া কোম্পানির হাতে আটক ব্যক্তিকে নিয়ে তার বাসায় অভিযান চালানো হয়েছে। সেখানে শুধু একটি কোম্পানি বা একটি পণ্য নয় বিভিন্ন ব্যান্ডের ২১৬ ধরনের ভোগ্যপণ্য নকল মোড়ক ও মালামাল উদ্ধার করা হয়েছে। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সালের ৫০ ধারায় জয়নাল আবেদীনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২ মাস বিনাশ্রম কারাদন্ড ও ২ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ১৫ দিনের কারাদন্ড প্রদান এবং জব্দ মালামাল ধ্বংস করা হয়েছে।