নুর হোসেন- চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের ছোট-কমলদহ এলাকার পূর্ব পাশ্বে আলী আজগর মজনুর বসত ঘরে আগুন লেগে তার বড় বোন প্রতিবন্ধী ফরিদা পারভিন (৫০) আগুনে পুড়ে নির্মম মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুর সাড়ে ৩ টার সময় রান্নাঘরেন চুলার আগুন থেকে হঠাৎ ঘরে আগুন লেগে যায়। এসময় ঘরে থাকা অসুস্থ প্রতিবন্ধী ফরিদা ঘর থেকে বের হতে না পারায় আগুনে পুড়ে অঙ্গার হয়ে যায়। পরে এলাকাবাসী আগুন নিভিয়ে ঘরে থাকা অসুস্থ প্রতিবন্ধী ফরিদা বেগমের লাশ উদ্ধার করে।