ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

সালিশে নারীকে বেত্রাঘাত ও পাথর নিক্ষেপের প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন

রাজবাড়ীঃ
রাজবাড়ীতে মহিলা পরিষদের উদ্যোগে প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। হবিগঞ্জের চুনারুঘাট থানার গাজীপুর ইউনিয়নের
বড়ঝুম গ্রামে বেআইনী সালিশে নারীকে বেত্রাঘাত ও পাথর নিক্ষেপের ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকাল ১১টায় ঘণ্টাব্যাপি এই কর্মসূচির আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডা. পূর্ণিমা দত্ত। বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড জ্যোতি শংকর ঝন্টু, কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি কমরেড আবদুস সামাদ মিয়া, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ফকীর শাহাদত হোসেন, বীরমুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম, সদর
উপজেলা সিপিবির সভাপতি ধীরেন্দ্রনাথ দাস, উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, প্রথম আলো রাজবাড়ী বন্ধুসভার সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম. মহিলা পরিষদের আন্দোলন বিষয়ক সম্পাদক শায়লা তাবাসসুম নেওয়াজ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক স্বপন দাস। কর্মসূচিতে মহিলা পরিষদ ও সমমনা সংগঠনের নারী-পুরুষেরা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, আমাদের সংবিধানে নারী-পুরুষের সমান অধিকারের কথা বলা হয়েছে। মহামান্য হাইকোর্ট ফতোয়া নিষিদ্ধ করেছে। দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। অথচ দেশে ঘাপটি মেওে থাকা প্রতিক্রিয়াশীলরা এখনো মধ্যযুগের বর্বর
নির্যাতন চালু রেখেছে। ফতোয়া দেওয়া হচ্ছে। পরকীয়ার অভিযোগ এনে নারীকে বেত্রাঘাত করা হচ্ছে। নারীর ওপর পাথর নিক্ষেপ করা হচ্ছে। দেশে প্রচলিত আইন বিভাগকে অবজ্ঞা করা হচ্ছে। এসব ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায়
আনতে হবে। অভিযুক্ত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করতে হবে। নইলে সারাদেশে সংগঠনের উদ্যোগে শান্তিপূর্ণ ভাবে আন্দোলন সংগ্রাম গড়ে তোলা হবে।

লেখক