রাজবাড়ী সদর উপজেলা বরাট ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. শিমুল মোল্লার নিজ উদ্যোগে দুই শতাধিক অসহায় দুঃস্থ পরিবারের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার ১৭ ই এপ্রিল বিকেলে শিমুল মোল্লার ভবদিয়া গ্রামে নিজ বাড়িতে ঈদের উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বরাট ইউনিয়ন পরিষদের ১,২,৩ সংরক্ষিত মহিলা সদস্য নার্গিস বেগম, ৭,৮,৯ সংরক্ষিত মহিলা সদস্য জিন্নাতুন, বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ মহসিন মৃধা, আব্দুর রাজ্জাক সহ স্থানীয় জনগণ।
ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে শিমুল মোল্লা বলেন প্রতি বছরের ন্যায় এ বছর আমার ইউনিয়নের অসহায় দুস্থ পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পোলার চাউল,চিনি, দুরকমের সেমাই, গুরোদুধ, সুগন্ধি সাবান দিয়ে এসব পরিবারের মুখে হাসি ফোটানোর চেষ্টা।