রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ী সদর উপজেলার পাঁচটি মাধ্যমিক বিদ্যালয়ে কম্পিউটার ও আইসিটি সামগ্রী বিতরণ করা হয়েছে।
১৮ এপ্রিল মঙ্গলবার বেলা ১২ টায় রাজবাড়ী সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উক্ত কম্পিউটার ও আইসিটি সামগ্রী বিতরণ করা হয়।
রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)মারজিয়া সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট এমদাদুল হক বিশ্বাস, রাজবাড়ী সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল, আলেয়া বেগম সহ উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিনিধি বৃন্দ প্রমুখ।