রাজবাড়ীতে জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিদা চৌধুরী ত্বন্বীর পক্ষ থেকে ঈদ উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার সকাল দশটায় রাজবাড়ী পৌর সভার ১নং ওয়ার্ডের হরিসভা মন্দিরে ঈদুল ফিতরের উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজবাড়ী পৌরসভার ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম৷ , জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মেরিনা বেগম, মহিলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক লিন্ডা, ১ নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক এবং ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ।