ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান আতিকুর রহমান

সুজন শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বগুড়া শাজাহানপুরে
আড়িয়া ইউনিয়ন সহ শাজাহানপুর উপজেলা বাসিকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বগুড়া শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের কৃতিবান সন্তান, আড়িয়া ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান আতিক এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,ঈদুল ফিতর মুসলমানদের জন্য অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। দীর্ঘ মাসব্যাপী সিয়াম সাধনার পর অপার খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। দিনটি আমাদের মুসলিমদের বড়ই আনন্দের, খুশির দিন।

ঈদুল ফিতরের উৎসবে সমাজের সকল ভেদরেখা ও সীমানা অতিক্রম করে মানুষে মানুষে মহামিলন ঘটায় ও সৃষ্টি করে পরষ্পরের প্রতি আন্তরিক শুভেচ্ছাবোধ ও ভ্রাতৃত্ববোধ । ধনী-গরিব, উচু-নিচু নির্বিশেষে সকল মানুষকে নিবিড় ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে। হানাহানি, হিংসা, বিদ্বেষ ও তিক্ততার গ্লানি থেকে মানুষের মনকে এক স্বর্গীয় শান্তি ও সম্প্রীতির বোধে উদ্দীপ্ত করে ঈদুল ফিতরের উৎসব। আর এই প্রেরণায় উদ্দীপ্ত হয়ে সমাজের অপেক্ষাকৃত দরিদ্র, অবহেলিত ও বঞ্চিত মানুষের প্রতি সাহায্য ও সহমর্মিতার হাত বাড়িয়ে দেয়া মুসলমান হিসাবে আমাদের কর্তব্য।

তিনি আরও বলেন ঈদুল ফিতরের দিনে সকল মুসলিম উম্মাহর সুখ, শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির এ আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে, ঈদুল ফিতরের অভিরাম ভালোবাসা সবার মাঝে ছড়িয়ে পড়ুক, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রাণপ্রিয় আড়িয়া ইউনিয়ন বাসির উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি ও অব্যাহত শান্তি কামনা করেন তিনি।

লেখক