ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মুফতি হারুনুর রশিদ হাবিবুল্লাহ্

ডেস্ক নিউজঃ

দেশবাসীকে পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় চাঁদ পর্যবেক্ষণ পরিষদ বাংলাদেশ এর নাযিমে ইশাআত প্রচার সম্পাদক, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি রাজশাহী বিভাগীয় ধর্ম বিষয়ক সম্পাদক, আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সম্পাদক, শীর্ষ খবর এর স্টাফ রিপোর্টার, ঢাকার টাইম পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার, এবং বিভিন্ন প্রিন্ট অনলাইন পত্রিকার বার্তা সম্পাদক ও এডিটর, যৌথ কাব্য গ্রন্থ দ্বীনের আলোয় আলোকিত জীবন এবং সবুজ মায়াবী হাসি এর লেখক কবি সাহিত্যেক এবং সাংবাদিক ক্বারী মাওলানা মুফতী হারুনুর রশিদ হাবিবুল্লাহ্।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনায় আমরা যে ত্যাগ ও সংযমের শিক্ষা লাভ করেছি তা যেন সবার ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলন ঘটে। মাহে রমজানের আত্মশুদ্ধির মহান দীক্ষার মধ্য দিয়ে আসে পবিত্র ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্ত। সেই মুহুর্ত মুসলমানদের নিবিড় ভাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে। তাই ইসলামের শ্বাসত শিক্ষায় ধনী-গরিব সবাই ভেদাভেদ ভুলে দেশকে আরো এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করছি। পবিত্র ঈদুল ফিতরের খুশির দিনে দেশ ও মানুষের ভাগ্য উন্নয়নে ইতিবাচক রাজনীতির পক্ষে শপথ নিতে সকলের প্রতি আহবান জানাচ্ছি। আসুন দেশের সুবিধা বঞ্চিত এবং হতদরিদ্রদের প্রতি সহনশীল হই। ঈদুল ফিতরের শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক সকল হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ন্যায়, সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব, সহানুভূতি, মানবতা ও মহামিলনের এক ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করি।

জনপ্রিয় এই মহা মানব সবাইকে উদ্দেশ্য করে বলেন, আমরা যে যেখানেই থাকি না কেন ঘনিষ্ঠজন, নিকটজনসহ সবাই ঈদের আনন্দ ভাগ করে নেব। পবিত্র ঈদুল ফিতরের দিনে বাংলাদেশের প্রতিটি গৃহে প্রবাহিত হোক শান্তির অমীয় ধারা। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ ও সারাবিশ্বের মুসলমানসহ অন্যান্য ধর্মাবলম্বীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। সারাবিশ্বের মুসলিমসহ সকল ধর্মাবলম্বীদের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।

লেখক