ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

ঈদ আনন্দ ভাগাভাগি সময়ের ব্যাবধান মাত্র!”শেষ মুহূর্তের ছুটে চলা গন্তব্যস্থানে”

শোয়েব হোসেন —ঃ

মুসলিম উম্মাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ-উল ফিতর। আবারও মনে বেজে ওঠে জাতীয় কবি নজরুলের সেই গন “ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ”। দীর্ঘ এক মাস সিয়াম সাধনা ও পরম সৃষ্টিকর্তার ঈবাদত করে এই দিনটি ফিরে আসে সবার মাঝে বার বার।

এই পবিত্র ঈদ-উল ফিতরকে সামনে রেখে সবারই চাই নতুন সামগ্রী। ঈদ মানে খুশি,ঈদ মানে আনন্দের জোয়ার। এ আনন্দ শুধু ছোট-বড় বা ধনী-দরিদ্রদের জন্য নয়।এ আনন্দ সর্ব শ্রেনির জন্য। শেষ সময় পর্যন্ত সারা দেশে মার্কেট-শপিং মল গুলো জমে উঠেছে ক্রেতা-বিক্রেতাদের ভীড়ে। মধ্যরাত পর্যন্ত শপিংমল গুলোর আশপাশে সাধারনের নিরাপত্তার জন্য সার্বক্ষনিক আছে দায়িত্বরত প্রশাসন। এদিকে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান গুলোও ঈদের ছুটিতে বন্ধ । শুধু তা-ই নয় যে যার মত ছুটে চলেছেন নাড়ির টানে নিজ নিজ গ্রামে। এই পবিত্র ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নেয়ার জন্য লঞ্চ-বাস-ট্রেনে অনেকে কষ্ট সহ্য করে হলেও ছুটে চলেছে যার যার গন্তব্যস্থলে।

এদিকে ঈদ উল ফিতরের জন্য রাজধানীর জাতীয় ঈদ গাঁ মাঠের প্রস্তুতিও প্রায় শেষ পর্যায়ে।জাতীয় ঈদ গাহ মাঠে মুসল্লিদের জন্য ওজুর সুব্যবস্থাও থাকবে। জাতীয় ঈদ গাহ মাঠের পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা, সেই সাথে আছে মাঠের চারদিকে সিসি ক্যামেরা।রাজধানীতে জাতীয় ঈদ গাহ এবং জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বরাবরের মতো ঈদ-উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে।এছাড়াও বনানী আজাদ মসজিদ,উত্তরা ফ্রেন্ডস ক্লাব মাঠ ও উত্তরা ৪নং সেক্টর জামে মসজিদ,দক্ষিণখান ঈদ গা মাঠ সহ রাজধানীর বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

আবহওয়া প্রতিকুল অবস্থায় থাকলে সকাল ৮ টায় জাতীয় ঈদ গাহ মাঠে ঈদের প্রথম জামাতে মহামান্য রাষ্ট্রপতি ,ঢাকা দক্ষিণ সিটির মেয়র,মন্ত্রী-এমপিসহ অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গরা। অন্যদিকে রাজধানীর উত্তর সিটিতে ৩নং সেক্টরে ফ্রেন্ড’স ক্লাব মাঠে ঈদের জামাতে অংশ নেবেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাবিব হাসান, উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম,ওয়ার্ড কাউন্সিলরসহ অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গরা।

জানা যায়,ঈদ নামাজের পর বঙ্গভবনে রাষ্ট্রপতি মোঃআব্দুল হামিদ এবং গণভবনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি-মন্ত্রী,বিরোধী দলের নেতাকর্মী,বিদেশিকুটনিতীবিদ, শিল্পী, লেখক,বুদ্ধিজীবী সহ সর্বস্তরের জনগণের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়ের কথা রয়েছে। এই ঈদে গণভবনে সর্ব শ্রেনির জন্য বিশেষ খাবারের সুব্যবস্থাও থাকবে বলে জানা যায়।ঈদ উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

লেখক