তানোর (রাজশাহী) প্রতিনিধি, জাকির হোসেন- টুটুল।
রাজশাহীর তানোর উপজেলা সদর তানোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক, টিপু সুলতান স্থানীয় গণমাধ্যম কর্মী, দেশবাসি ও প্রবাসীসহ বিশ্বমুসলিম উম্মাহকে পবিত্র ঈদ উল ফিতর এর শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করেন।।
তিনি আজ ২১-এপ্রিল (শুক্রবার) জুম্মা বাদ” এক শুভেচ্ছা বার্তায় বলেন; দীর্ঘ ৩০ দিন সিয়াম সাধনার মধ্যদিয়ে আগত পবিত্র ঈদ উল ফিতর এর দিনে আমরা পরিবার পরিজন, নিকট আত্মীয় সজন ও শুভাকাঙ্ক্ষীদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিব।
সিয়াম সাধনায় অর্জিত সম্প্রতি, ভাতৃত্ববোধ ও সহমর্মিতায় আমরা পরিবার, প্রতিবেশী ও সমাজের দুস্থ দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়াব এটাই হউক আমাদের প্রত্যয়।।