ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীর পাংশায় মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখায় দুটি ফার্মেসীকে জরিমানা

রাজবাড়ীঃ
রাজবাড়ীর পাংশা উপজেলা শহরের নারায়নপুর এলাকায় দুটি ফার্মেসীকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।গতকাল বৃহস্পতিবার বেলা সোয়া ১১টা থেকে সোয়া ৩টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন রাজবাড়ী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান। এসময় জেলা ব্যাটালিয়ন
আনসারের সহকারি প্লাটুন কমান্ডার (এপিসি) হাবিলদার মো. সাইদুর রহমান ও সিভিল সার্জনের কার্যালয়ের স্বাস্থ্য পরিদর্শক সূর্য কুমার প্রামাণিক উপস্থিত ছিলেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পাংশা শহরের নারায়নপুরে লিজা ফার্মেসী ও মেসার্স রিয়াদ ফার্মেসীকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিশ্রুতি
ওষুধ পণ্য যথাযথ ভাবে বিক্রয় বা সরবরাহ না করা এবং মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে রিয়াদ ফার্মেসীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
রাজবাড়ী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৫ ও ৫১ ধারায়
প্রতিষ্ঠান দুটিকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান চলমান থাকবে।

লেখক