ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীর ঢাকা-খুলনা মহাসড়কের থ্রি-হুইলার উল্টে প্রাণ গেল থ্রি-হুইলার চালকের

রাজবাড়ী ঃ

রাজবাড়ীর ঢাকা-খুলনা মহাসড়কের থ্রি-হুইলার উল্টে প্রাণ গেল থ্রি-হুইলার চালক মিলন মন্ডল (৩০)।

গত রবিবার সকাল সাড়ে ৮টার দিকে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর নারাপচা ব্রীজ এলাকায় এ মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটেছে।

নিহত মিলন মন্ডল রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাপুর ইউনিয়নের ধুলদী জয়পুর গ্রামের মৃত কাদের আলী মন্ডলের ছেলে।

জানা গেছে, সকালে গোয়ালন্দ মোড় থেকে যাত্রী নিয়ে দৌলতদিয়া ঘাটের উদ্দেশ্যে থ্রি-হুইলারটি ছেড়ে যায়। কিছুদূর যাবার পর মহাসড়কের খানখানাপুর নারাপচা এলাকায় পৌছালে রাস্তার এক পাশ থেকে অপর পাশে একটি কুকুর দৌড়ে পাড় হওয়ার থ্রি-হুইলারটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

এসময় থ্রি-হুইলার চালক মো: মিলন মন্ডল মিলন মন্ডল গুরুত্বর আহত হয়। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মৃত্যুবরণ করে।

আলাদিপুর হাইওয়ে থানার এস আই মো: জিল্লুর রহমান বলেন, ঘটনার সংবাদ পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও নিহত থ্রি হুইলার চালকের লাশ উদ্ধার করেছে। নিহত লাশের সুরতহাল প্রতিবেদন শেষ করা হয়েছে। এ ঘটনা আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

লেখক