ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে কৃষক সমিতির বিক্ষোভ ও স্মারকলিপি পেশ

 রাজবাড়ী প্রতিনিধিঃ
 রাজবাড়ীতে প্রতিমণ ধানের দাম ১হাজার ৫০০ টাকা সহ ৭ দফা দাবিতে দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে ৩মে (বুধবার) সকাল ১১ টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ কৃষক সমিতি রাজবাড়ী জেলা কমিটি ।
ঘণ্টাব্যাপী সমাবেশে সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি আঃ সাত্তার মণ্ডল । জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম বাবুর সঞ্চালনায় বক্তব্য দেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আব্দুস সামাদ মিয়া, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম মোঃ মোস্তফা, জেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক মজিবর রহমান, সদস্য ক্বারী মোঃ শাহাবুদ্দিন, আবজাল শেখ প্রমুখ । সমাবেশ শেষে একটি মিছিল বের করা হয় । মিছিল শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি পেশ করা হয় ।
অন্য দাবিগুলোর হলো,ফসলের লাভজনক দাম, ইউনিয়ন পর্যায়ে ক্রয়কেন্দ্র চালু করা, সারের বর্ধিত মূল্যসহ কৃষি উপকরণের দাম কমানো, সবজি সংরক্ষণের জন্য পর্যাপ্ত কোল্ড স্টোরেজ নির্মান করা, বিএডিসিকে সচল করা, পল্লী রেশন  ও শস্য বীমা চালু এবং পল্লী বিদ্যুৎ ও ভূমি অফিসের দূ্নীতি বন্ধ করা ।

লেখক