মোঃ সোহেল রানা ( বরগুনা ):
পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার ৬ নং মসজিদ বেড়িয়া ইউনিয়নের চালিতা বুনিয়া গ্রামের মাওলানা মোঃ আবু জাফরের পৈতৃক বাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। গত ২৪ ৪ ২০২৩ খ্রিস্টাব্দে আনুমানিক দুপুর একটা তিরিশ মিনিটে একটা 30 মিনিটের দিকে দুর্বৃত্তরা মাওলানা আবু জাফরের ঘরে আগুন লাগিয়ে দেয় এ সময় মাওলানা আবু জাফর ও তার স্ত্রী সন্তানদের নিয়ে তার আত্মীয় বাড়িতে বেড়াতে গেলে এই ফাঁকে ঘরে আগুন লাগে। বাড়ির অন্যান্য লোকজনের কাছে জানতে চাইলে তারা বলেন যখন আগুন লাগে তখন বাড়িতে কোন পুরুষ লোক ছিল না আগুন লাগার পর পুরুষ লোক খবর পেয়ে ছুটে আসে। এই সময় মির্জাগঞ্জের ফায়ার সার্ভিস ও এলাকার লোকজন আগো নিয়ন্ত্রণে আনে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই মাওলানা আবু জাফরের ঘরে থাকা তার পৈতৃক সম্পত্তির দলিল,নগদ টাকা ও স্বর্নালংকার দুর্বৃত্তরা মাওলানা আবু জাফরের ঘরে আগুন লাগাবার আগে ঘরে ঢুকে প্রায় ৮০ লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। মাওলানা আবু জাফরের সাথে যোগাযোগ করলে তিনি সাংবাদিকদের বলেন দুর্বৃত্তরা আমার ঘরে আগুন দিয়ে কে বা কার আগুন লাগিয়েছে আমি তা দেখিনি তবে আমার ঘরে থাকা নগদ প্রায় তিন লক্ষ টাকা স্বর্ণালংকার ও আমার সম্পত্তির দলিল দুর্বৃত্তরা চুরি করে নিয়ে যায় খবর পেয়ে আমি আমার আত্মীয় বাড়ি থেকে ছুটে আসি আমার ঘরের স্টিলের আলমারিতে এই সমস্ত জিনিসপত্র রাখা ছিল তার ভিতরে আমি পুড়ে যাওয়া ছাই ও পাইনি।
মাওলানা আবু জাফর মির্জাগঞ্জ থানায় একটি জিডি করেন।
মাওলানা আবু জাফরা আরো জানান যে তার পরনের কাপড় ছাড়া আর কোন কিছুই নেই তিনি সমাজের বিত্তবান ও সরকারের কাছে আর্থিক সাহায্য সহযোগিতা কামনা করেন, তিনি আরো বলেন যারা এই নেককারজনক কাজ করেছে তাদের আইনের আওতায় এনে শাস্তি দাবি করেন।