ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

গাইবান্ধায় চান্ঞ্চল্যকর প্রতিবন্ধী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

আহসান হাবীব নাহিদ গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধার র‍্যাব-১৩ ও র‍্যাব-৪ কর্তৃক যৌথ অভিযানে গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলায় চাঞ্চল্যকর প্রতিবন্ধী ধর্ষণ মামলার প্রধান আসামী মোঃ মুন্না শেখ (২০) নামের এক আসামিকে আত্মগোপনে থাকা অবস্থায় তাকে গ্রেফতার করা হয়।

শনিবার (৬ই মে) দুপুরে র‌্যাব -১৩ গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্যটি জানানো হয়।বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ০৭ই জুলাই ২০২২ তারিখে দুপুরে প্রতিবন্ধী ভিকটিম সবজিক্ষেত দেখার জন্য আসামী মোঃ মুন্না শেখ (২০) এর বসতবাড়ী সংলগ্ন জমিতে যায়।এসময় আসামী তাকে একা পাইয়া ফুসলাইয়া বিভিন্ন প্রকার ভুল বুঝাইয়া আসামীর বাড়ীতে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করে।

পরবর্তীতে ভিকটিমের চলাফেরা এবং শারীরিক গঠনে অস্বাভাবিকতা দেখা দিলে ভিকটিমকে আত্নীয় স্বজনের জিজ্ঞাসাবাদ করলে উক্ত ঘটনাটি প্রকাশ পায়।

এমতাবস্তায় গত ১৫ই ফেব্রুয়ারি ২০২৩ ইং তারিখে ভিকটিমের দাদা গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানায় বাদী হয়ে নারী ও শিশু নিযার্তন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

এরই ধারাবাহিকতায় ০৫ মে ২০২৩ খ্রিঃ র‍্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্প ও র‍্যাব-৪, সিপিএসসি এর আভিযানিক দলের যৌথ নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে বর্ণিত ধর্ষণ মামলার এজাহার নামীয় প্রধান আসামী মোঃ মুন্না শেখ (২০), ঢাকা জেলার সাভার থানাধীন ফুলবাড়ী এলাকায় অবস্থান করছে। অতপর ফোর্সসহ ০৪.৩০ ঘটিকায় উল্লেখিত স্থানে উপস্থিত হয়ে ধর্ষণকারী মোঃ মুন্না শেখ (২০)কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মুন্না শেখ (২০) নামের যুবক সে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ছোট দৌলতপুর এলাকার মোঃ আব্দুল বাকী শেখের ছেলে।গাইবান্ধা ক্যাম্পের মাহমুদ বশির আহমেদ জানান, গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ সে নিজেকে আত্নগোপন করিয়া বারবার তার অবস্থান পরিবর্তন করত। র‍্যাবের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করারপর গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বর্ণিত ধর্ষণ মামলার এজাহার নামীয় প্রধান আসামী বলে স্বীকার করেছে। গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

লেখক