রাজবাড়ীতে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে সোমবার ৮ মে ২০২৩, বাংলা ২৫ শে বৈশাখ ১৪৩০ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়।
এ উপলক্ষ্যে সন্ধ্যা সারে ৬ টায় জেলা শিল্পকলা একাডেমি তৃতীয় তলায় মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল মোর্শেদ আরুজ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড ইমদাদুল হক বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাউদ্দিন, জেলা আওয়ামীলীগ এর সহ সভাপতি হেদায়েত হোসেন সোহরাব, প্রমূখ।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজবাড়ী আদর্শ মহিলা কলেজের বাংলা প্রভাষক অনিরূদ্ধ মন্ডল।