ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

যশোর ডিবির পৃথক অভিযানে ১৩০ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক বিক্রেতা আটক

এম এ রহমান যশোর:

যশোর ডিবির পৃথক অভিযানে ১৩০ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক বিক্রেতা আটক
যশোর ডিবি পুলিশ শার্শা ও বেনাপোলে পৃথক দুটি অভিযান চালিয়ে ১৩০ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো-পুটখালির জামাল হোসেনের ছেলে রাতুল হাসান (২০) ও শার্শার মৃত আব্দুল মান্নানের ছেলে ফিরোজ আহম্মেদ (৩৮) এবং বেনাপোলের তালশারি গ্রামের জামসের মিয়ার চেলে রাশেদ (৪২)।
যশোর জেলা গোয়েন্দা শাখার এক প্রেসনোটে জানানো হয়েছে-এসআই সোলায়মান আক্কাস ও এএসআই শফিউর রহমান একদল ফোর্স নিয়ে ৮ মে রাত সাড়ে ৯টার দিকে বেনাপোলের ভবেরবেড় গ্রামে জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের পাশ থেকে রাতুল হাসানকে ১শ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। যার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা। এঘটনায় এএসআই শফিউর রহমান বাদী হয়ে বেনাপোল থানায় এজাহার দায়ের করেছেন।

অপরদিকে, একই সন্ধ্যা সোয়া ৭টার দিকে ডিবি যশোরের এসআই নুর ইসলাম, এএসআই সৈয়দ শাহিন ফরহাদ ও এএসআই শফিউল ইসলামের নেতৃত্বে একদল চৌকষ ফোর্স শার্শা উপজেলা পরিষদের পেছনে ফিরোজ আহম্মেদ’র নির্মাণাধীন বাড়ির পাশ থেকে ফিরোজ ও তালশারি গ্রাম থেকে মোঃ রাশেদকে ৩০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করেন। এ ঘটনায় নিতাই চন্দ্র দাস বাদী হয়ে শার্শা থানায় এজাহার দায়ের করেছেন।

লেখক