ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নে বজ্রপাতে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু

মো: আতিকুর রহমান খান,ঝিনাইগাতী শেরপুর প্রতিনিধি:

ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের কুচনীপাড়া গ্রামে বজ্রপাতে অন্তর নামে নবম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ ১১মে বৃহস্পতিবার দুপুর আনুমানিক ২.৩০মিনিটে এ ঘটনা ঘটে। নিহত অন্তর ওই গ্রামের হারুন মিয়ার একমাত্র ছেলে ও কুরুয়া হাসমত আলী কিন্ডার গার্ডেন স্কুলের নবম শ্রেণী শিক্ষার্থী। হারুন মিয়ার এক ছেলে ও এক মেয়ের মধ্যে অন্তর ছোট। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, দুপুর আনুমানিক ১৪০০ ঘটিকার দিকে আকর্ষিকভাবে প্রচন্ড ঝড়সহ শিলাবৃষ্টি শুরু হয়। এ সময় অন্তর তাদের বসতবাড়ির জানালা দরজা বিহীন একটি ঘরে আশ্রয় নেয়। এ সময় ওই ঘরের উপর বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই অন্তর মারাত্মক ভাবে আহত হয়।

অন্তরের পরিবার অন্তরকে দ্রুত উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অন্তরকে মৃত ঘোষণা করেন।

অন্তরের অকালে মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অন্তরকে শেষ বারের মতো এক নজর দেখতে তার বাড়িতে উপচেপড়া ভীড় জমছে এলাকাবাসী ও আত্মীয়-স্বজনের।

 

লেখক