ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

ঝিনাইগাতীতে মহারশী নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি, মো: আতিকুর রহমান খান:

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার মহারশি নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার বেলা আড়াইটার সময় ওই দুই শিশুর মরদেহ উদ্বার করে এলাকাবাসী ঝিনাইগাতী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাদের উভয়কে মৃত ঘোষণা করেন । এরা হলো ঝিনাইগাতী থানা মসজিদের ইমাম মুফতি আব্দুর রাজ্জাকের মেয়ে লাবিবা (৯) ও ঝিনাইগাতী মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মসজিদের মোয়াজ্জিন নূরল ইসলামের ছেলে মহিবুল্লাহ (৮)।

পারিবারিক সূত্রে জানা গেছে, ব্রিজপাড় নিবাসী আলহাজ্ব আব্দুল্লাহ আলী নানার বাড়িতে বেড়াতে আসে দুই শিশু । খালাতো ভাই বোন সকাল ১০টায় বাড়ি থেকে বেড় হয়ে নিখোঁজ হয়ে যায়। পরিবার থেকে অনেক খোজাঁখুজি করে তাদের দুইজনকে পাওয়া যায়নি । আজ জুম্মা নামাজ শেষে আশপাশের এলাকাবাসী তাদেরকে নদীর পানিতে ভাঁসতে দেখে চিৎকার করে উদ্বার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন । দুই খালাতো ভাই বোনের আকস্মিক মৃত্যুতে এলাকায় ও পরিবারে শোকের ছায়া নেমে এসেছে ।

লেখক