ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

সাদুল্লাপুরে স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল উদযাপন করা হয়েছে

আহসান হাবীব নাহিদ,গাইবান্ধা জেলা প্রতিনিধি :

গাইবান্ধার সাদুল্লাপুরে উপজেলা কৃষকলীগের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৭ মে বুধবার বিকাল ৪ঘটিকায় সাদুল্লাপুর বহুমুখী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে কৃষক বাঁচাও, দেশ বাঁচাও এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা কৃষকলীগের সভাপতি সৈয়দ রায়হানুল হক রবার্ট এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩১ গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষকলীগের সাধারণ সম্পাদক এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি।

উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক বিদ্যুৎ কুমার মন্ডল আলোর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক দীপক কুমার পাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক মোঃ মতিয়ার রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আঃ জলিল সরকার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সহ: অধ্যাপক শহিদুল্যাহেল কবির ফারুক, জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক মোঃ মতিয়ার রহমান, বনগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মোখলেছুর রহমান, ফরিদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ নুর আজম মন্ডল নিরব, দামোদরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ রফিকুল ইসলাম ইদিলপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ সাহারুল ইসলাম, ভাতগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ নাজমুল হাসান সুমন প্রমূখ।

এছাড়াও উপজেলা, ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

লেখক