ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

শেরপুরের ঝিনাইগাতীতে ভূমি সেবা সপ্তাহ-২০২৩ উদ্বোধন

মো: আতিকুর রহমান খান, ঝিনাইগাতী (শেরপুর) শেরপুর :

“স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে ভূমি সেবা সপ্তাহ-২০২৩ উদ্বোধন করা হয়েছে। ২২ মে সোমবার সকালে উপজেলা ভূমি অফিস আয়োজিত অনুষ্ঠানে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সরকার স্মার্ট ভূমি সেবার উদ্যোগ হাতে নিয়েছে। এরই অংশ হিসেবে সহজে এবং দ্রুততম সময়ে মানুষ সেবা পাচ্ছে। তিনি সকল ভূমি মালিককে তাদের জমির সকল তথ্য ইউনিয়ন ভূমি অফিসে জমা দিয়ে হোল্ডিং এর ডাটা এন্ট্রি কার্যক্রম নিশ্চিত করতে আহবান জানান। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল কবীরের সভাপতিত্বে উপজেলা ভূমি অফিস চত্ত্বরে স্মার্ট ভূমিসেবা বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন দিলদার, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ ফয়জুর রাজ্জাক আকন্দ, ব্রী মুক্তিযোদ্ধা শামছুল আলম, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান আবু তাহের প্রমুখ। এ সময় উপজেলা ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, ইউনিয়ন ভূমি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, সেবা গ্রহীতা ও নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে “ভূমি সেবা সপ্তাহ-২০২৩” উপলক্ষে আগত সেবাপ্রার্থীদের মাঝে নামজারি খতিয়ান হাতে তুলে দেন, প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিগণ। ২২ মে থেকে ২৮ মে পর্যন্ত ৭ দিন ব্যাপী ভূমি সেবা সপ্তাহ-২০২৩ চলবে।

লেখক