ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

জননেত্রী শেখ হাসিনাকে প্রকাশ্য প্রাণ নাশের হুমকির প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

রাজবাড়ী ঃ

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে রাজশাহীতে বিএনপির জনসভায় প্রকাশ্য প্রাণ নাশের হুমকির প্রদানের প্রতিবাদে জেলা আওয়ামীলীগ, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের ব্যাণারের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

২২শে মে সোমবার দুপুর ৩টায় কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে জেলা আওয়ামীলীগ এর আয়োজনে রাজবাড়ী রেলগেট শহীদ সৃতি চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ কতৃক প্রকাশ্যে জনসভায় বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি এবং বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কে হত্যার হুমকির প্রতিবাদে এ কর্মসূচি পালিত হয়।

রাজবাড়ী জেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাজবাড়ী শহরের প্রধান বাজার ঘুরে এসে শহীদ সৃতি চত্বরে রেলগেটে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হেদায়েত হোসেন সোহরাবের সভাপতিত্বে  প্রতিবাদ সমাবেশে বক্তব্য প্রদান করেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ফকরুজ্জামান মুকুট, প্রচার ও প্রকাশনা সম্পাদক এ্যাড শফিকুল হোসেন শফিক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাচিনা পারভীন, জেলা যুবলীগের সভাপতি শওকত হাসান, সাধারণ সম্পাদক নুরুজ্জামান সোহেল, সেচ্ছাসেবক লীগের সভাপতি হাফিজুর রহমান, কৃষক লীগের নেতা আবু বক্কার প্রমূখ।

বক্তারা অবিলম্বে আবু সাঈদ চাঁদ সহ সকল ষড়যন্ত্রকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।

লেখক